1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বিএনপিতে অনুপ্রবেশ ঠেকানোর তাগিদ দিচ্ছেন নেতারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার তৃণমূলে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলমান রয়েছে। ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত সমাবেশে নেতাকর্মীদের তৎপর হওয়ার আহবান জানাচ্ছেন নেতারা। সদস্য অন্তর্ভুক্তিতে অনুপ্রবেশ ঠেকানোর তাগিদ দিচ্ছেন।

শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন। আনুষ্ঠানিক কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফাঁপোর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাছেত।

সমাবেশে নেতারা বলেন, সদস্য অন্তর্ভুক্তিতে কাউকে অনুপ্রবেশ করালে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে। সতর্ক হয়ে যান, অনুপ্রবেশ করালে সেই নেতাদের চেয়ার থাকবে না। কোনো আওয়ামী দোসরকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চেষ্টাও করবেন না।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফী, নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি। সঞ্চালনা করেন ফাঁপোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।

উপস্থিত ছিলেন ফাঁপোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু রায়হান, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, বিএনপি নেতা ইলিয়াস ব্যাপারী, আরিফুল ইসলাম মিঠু, রফিকুল ইসলাম, রুহুল আমিন, এম আর উজ্জ্বল, আব্দুর রাজ্জাক, শাহাদাৎ হোসেন, আব্দুল মান্নান, জামাল হোসেন, যুবদল নেতা হারুন অর রশীদ, রুবেল আহমেদ, আব্দুল লতিফ, আবু জাফর, আব্দুল আওয়াল প্রমূখ।

এদিন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাউরাস মোকামতলা দাখিল মাদ্রাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন। তিনি নেতাকর্মীদের নিয়ে কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ডসহ গ্রামীণ জনপদে গণসংযোগ করেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট