1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

তুরুন আনোয়ার’ সমাবেশে জনসমুদ্র, শান্তিপূর্ণ থাকার আহ্বান আয়োজকদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

মালএশিয়া প্রতিনিধি :

কুয়ালালামপুর, ২৬ জুলাই ২০২৫ – রাজধানীর মসজিদ জামে এলাকায় আজ ‘হিমপুনান তুরুন আনোয়ার’ শিরোনামে আয়োজিত বিরোধী সমাবেশ ঘিরে জনতার ঢল নেমেছে। সকাল থেকেই হাজারো মানুষ কালো রঙের “Turun Anwar” লেখা জামা পরে সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন।

সমাবেশে বিরোধী জোটের একাধিক নেতারা বক্তব্য রাখেন এবং অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানান। আয়োজকরা বারবার মনে করিয়ে দেন, যেন কেউ কোনো ধরনের উসকানিমূলক কাজ না করে যা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

তাদের বক্তব্যে বলা হয়, “আমরা পুলিশের সঙ্গে সহযোগিতায় এই সমাবেশ করছি। তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে। আমরা তাদের সহযোগিতাকে সম্মান জানাই।”

অনেকেই হাতে ধরে ছিলেন ব্যানার ও প্ল্যাকার্ড—যার মধ্যে লেখা ছিল “Turun Segera” (অবিলম্বে পদত্যাগ করুন) ও “Kos Sara Hidup Meningkat” (জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে)।

এই সমাবেশের মাধ্যমে অংশগ্রহণকারীরা সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি এবং ব্যয়বহুল জীবনযাত্রার প্রতিবাদে এই আন্দোলন জোরদার হচ্ছে।

পুলিশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট