1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

সাতক্ষীরায় বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ৭ মাসে স্বর্ণসহ ৪৫ কোটি টাকার পন্য জব্দ, আটক- (২৬)

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

মোঃ হাফিজ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় চোরচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে থেকে ৭, মাসে (৩) কেজির অধিক স্বর্ণসহ (৪৫) কোটি টাকার পন্য জব্দ করেছে এবং ২৬ জনকে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ,সাতক্ষীরা সীমান্তের
পাড়ে রাত গভীর হলেই সক্রিয় হয়ে ওঠে চোরাচালান চক্রেরের। কখনও নদীপথ, কখনও গোপন সড়ক পথ, দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে অবৈধভাবে যাতায়াত হচ্ছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, স্বর্ণের বার, রুপা, প্রসাধনী, ঔষধ, কাপড় ইত্যাদি। এতে রাতারাতি কোটিপতি বনে গেছে অনেকেও পারাপারে সক্রিয় রয়েছে স্থানীয় অনেকগুলো শক্তিশালী সিন্ডিকেট। যাদেরকে প্রতিনিয়ত কঠোর নজরদারির মধ্যে রেখে তাদের অবৈধ পণ্য সামগ্রীসহ পণ্য পাচারকারি আটক পূর্বক ব্যাপক হুমকির মুখে রেখেছেন সাতক্ষীরা বিজিবি। বিজিবি জানায় , চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত মাত্র সাত মাসে সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে সাতক্ষীরা বিজিবি সদস্যরা প্রায় ৪৪ কোটি ৯৪ লক্ষ ২৪ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে। এ সময় ২৬ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে। যাদের অনেকেই পেশাদার চোরাকারবারী চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লেঃ. কর্নেল আশরাফুল হক জানান, গত ৭ মাসে ৩ কেজি ১৭৫ গ্রাম স্বর্ণ, ৯০ পিস ডায়মন্ডের নাকফুল, ২৯ কেজি ৪১৫ গ্রাম রুপা, ২১৮৭ বোতল ফেনসিডিল, ১৩১২ বোতল বিদেশি মদ, ১০.৫ কেজি গাঁজা, ২৫,৯৭০ পিস ইয়াবা, ৩০২১০ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে সাতক্ষীরা-৩৩ বিজিবির সদস্যরা।যার অনুমান মূল্য ৪৪ কোটি ৯৪ লক্ষ ২৪ হাজার টাকা। এসময় ২৬ জনকে আটক করা হয়েছে । সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্ত জুড়ে চোরাচালান দমনে দেশের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে সাতক্ষীরা বিজিবি। তাদের অভিযান অব্যহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা্

মোঃ হাফিজ সাতক্ষীরা প্রতিনিধিঃ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট