1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বিরামপুরে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা থানায় মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে ছয় বছরের একটি শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর পিতার পক্ষ থেকে বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন বলে স্থানীয় বিরামপুর থানা সূত্রে জানা যায়। উক্ত আটক সাইফুল ইসলাম পেশায় একজন ট্রাক্টরচালক। স্থানীয় বিরামপুর থানা পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়,গতকাল বিকেলে শিশুটি তার বাড়ির প্রায় ৪০০ মিটার দূরে শালবন এলাকায় গিয়েছিল। সন্ধ্যায় সেখান থেকে সে একা বাড়ি ফিরছিলেন। পথে একটি কালভার্টের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা সাইফুল ইসলাম শিশুটির পথ রোধ করেন। এ সময় সাইফুল ইসলাম শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ওই বাড়িতে ছুটে আসেন এবং সাইফুল ইসলামকে আটক করেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে তিনি পুলিশের খবর দেন। এ বিষয়ে থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম প্রতিবেদককে জানান,একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাইফুল নামের এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। তাঁকে আজ দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে। উক্ত বিষয়টি বিরামপুর থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট