1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে বিএনপির ৫ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষনায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের কার্যক্রম জোরদার মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ পবিত্র শবে বরাত: ক্ষমা, রহমত ও মুক্তির মহিমান্বিত রাত তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব

পোরশায় স্বামী-স্ত্রীর রহস্য জনক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পি  স্টাফ রিপোর্টার
নওগাঁর পোরশায় স্বামী-স্ত্রী এক দম্পত্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার নিভৃত গ্রাম শীতলি ফকিরপাড়ায় নিজ ঘরে বিছানা থেকে স্ত্রীর ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন: একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) ও তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)।
মমেনা আব্দুল হাইয়ের দ্বিতীয় স্ত্রী।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার (২২ জুলাই) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হাই বাবু ও তার স্ত্রী মোমেনা। আজ সকালে যখন ঘুম থেকে উঠে ছোট মেয়ে দেখে মায়ের নিথর হয়ে পড়ে আছেন বিছানায়, আর বাবার মরদেহ  ঝুলছিল রশিতে। শোকাহত ছোট মেয়েটি ঘরের দরজা খুলে ছুটে যায় প্রতিবেশীদের কাছে।

মুহূর্তেই কান্নার রোল পড়ে যায় পুরো গ্রামে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ওই স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট