1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে বিএনপির ৫ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষনায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের কার্যক্রম জোরদার মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ পবিত্র শবে বরাত: ক্ষমা, রহমত ও মুক্তির মহিমান্বিত রাত তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরার তালায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মোঃ হাফিজ সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলার পাঁচরোখী এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এক কৃষিজমি মালিকের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে একটি আবেদন জমা পড়েছে। পাঁচরোখী গ্রামের বাসিন্দা রাফিজা সুলতানা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পাঁচরোখী মৌজার বানকোড়া বিলে তাদের একটি কৃষিজমি রয়েছে। এই জমির পাশেই প্রতিবেশী মো. হাবিবুর রহমান বিশ্বাস প্রভাব খাটিয়ে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু অবৈধভাবে উত্তোলন করেন। রাফিজা সুলতানার দাবি, এই অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে তাদের কৃষিজমি এবং পার্শ্ববর্তী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি অবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সুত্রে জানা যায়, ইউএনও কর্তৃক এনজিও কর্মী হাবিবুর রহমানের অবৈধভাবে নতুন বাড়ির ভিত ভরাটের কাজ বন্ধ রাখার জন্য স্থানীয় ভূমি অফিসের নায়েব কাজী মনিরুজ্জামান ঘটনাস্থলে পাঠালে হাবিবুর রহমান ও তার লোকজন নায়েবের সাথে অসৌজন্যমূলক আচারণ করেন এবং কিছু সময় তাকে অবরুদ্ধ করে রাখে। পরে এসিল্যান্ড ও ইউএনওর হস্তক্ষেপে তাকে মুক্ত করা হয় এবং হাবিবুর রহমান ও লোকজন ভূমি কর্মকর্তার কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ইউএনও তাদের বালু উত্তোলনের মেশিন ও সরঞ্জাম সরানোর নির্দেশ দিলেও তারা এখনও পর্যন্ত না সরিয়ে পুনরায় বালু উত্তোলনের পায়তারা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(মোঃ হাফিজ সাতক্ষীরা প্রতিনিধি)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট