1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

পাইকগাছা-কয়রা সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:- ১৮ মাইল থেকে খুলনার পাইকগাছা-কয়রার খানা খন্দে ভরা অবহেলিত মেইন সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন ও বৃক্ষ রোপন কর্মসূচী শনিবার নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কপিলমুনিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি খুলনা-৬ (কয়রা-পাইকগাছার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।বৃক্ষ রোপন শেষে ১৮ মাইল থেকে পাইকগাছা-কয়রার মেইন সড়ক মেরামতের দাবিতে নাগরিক ফোরাম পাইকগাছা কয়রার ব্যানারে মুছির পুকুর সংলগ্ন মেইন সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে শেখ সাদেকুজ্জামানের সভাপতিত্বে ও এডভোকেট সরোয়ার মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ূন কবির, শ্রমিক দল নেতা মাওলানা নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন,হাবিবুর রহমান হাবিব, সেচ্ছাসেবক দলের পাইকগাছা থানার সদস্য জি এম ফারুক হোসেন, ইউনিয়ন কৃষক দলের সদস্য হাবিল,শান্ত,আমানুর সহ গন্যমান্য ব্যক্তিবর্গগণ।মানববন্ধনে প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, বাক সরলীকরণের নামে পাইকগাছা-কয়রা মেইন সড়কের যে বেহাল দশা হয়েছে,তা দ্রুত সংস্কার করা প্রয়োজন।আর দ্রুত সময়ের মধ্যে সংস্কার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার কথাও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট