1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে বিএনপির ৫ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষনায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের কার্যক্রম জোরদার মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ পবিত্র শবে বরাত: ক্ষমা, রহমত ও মুক্তির মহিমান্বিত রাত তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব

আর একটা লড়াই হবে দূর্নীতির বিরুদ্ধে : মহা সমাবেশে আমীরে জামায়াত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।:

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা করা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্র করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব।

প্রশ্ন রেখে তিনি বলেন, জামায়াতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবে, তার প্রমাণ কী? সবাইকে নিয়েই তা গড়ে তুলব। আমরা কথা দিচ্ছি, মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।

এদিকে এই বক্তব্য দিতে গিয়ে মঞ্চে অসুস্থ হয়ে নিচে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন।

একপর্যায়ে তিনি বসে বক্তব্য দেওয়া শুরু করেন এবং বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা আপনারা কেউ বিচলিত হবেন না।

শাসনক্ষমতায় গেলে কী করবেন, তা জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ।

ঘোষণা দিয়ে আমিরে জামায়াত বলেন, আজ আমি ঘোষণা দিচ্ছি, লাখো জনতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন, কোনো এমপি, কোনো মন্ত্রী সরকার থেকে কোনো প্লট গ্রহণ করবে না, ট্যাক্সবিহীন গাড়িতে চড়বে না, নিজের হাতে টাকা চালাচালি করবে না, নিজেদের নির্দিষ্ট কাজের জন্য যে বরাদ্দ পাবেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১৮ কোটি মানুষের কাছে হিসাবের প্রতিবেদন তুলে ধরবেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট