1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বগুড়ায় জোড়া খুন, সাবেক প্রেমিকা বন্যা গুরুতর আহত – ঘাতক সৈকত গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ায় আবারো ঘটে গেল এক ভয়াবহ জোড়া খুনের ঘটনা। প্রেমসংক্রান্ত বিরোধের জেরে সাবেক প্রেমিকের হামলায় প্রাণ হারিয়েছেন দুজন, গুরুতর আহত হয়েছেন সাবেক প্রেমিকা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যার পর বগুড়া শহরতলীর ১৪ নম্বর ওয়ার্ডের হরিগাড়ি পশ্চিম পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ অনুযায়ী, সৈকত নামে এক যুবক ধারালো অস্ত্র হাতে হরিগাড়ির একটি বাড়িতে ঢুকে সাবেক প্রেমিকা বন্যা, তার ভাবি হাবিবা বেগম (২২) এবং নানি লাইলী বেগমকে (৭০) উপর্যুপরি কোপাতে থাকে। ঘটনাস্থলেই লাইলী বেগম ও হাবিবা বেগম নিহত হন। বন্যা গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন।

পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বন্যার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পালিয়ে যায় ঘাতক সৈকত। কিন্তু রাত আনুমানিক ৩টায় বগুড়ার খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত সৈকত বগুড়ার হরিগাড়ি এলাকার বাসিন্দা সোহেলের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত প্রেমসংক্রান্ত বিরোধের জেরে এই হামলা চালানোর কথা স্বীকার করেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, পূর্ব থেকেই সৈকতের আচরণ সন্দেহজনক ছিল। সে বিভিন্ন সময় বন্যার পরিবারকে হুমকি দিয়ে আসছিল।

এদিকে, একই পরিবারের দুই নারীর মৃত্যু ও এক তরুণীর গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট