1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-২,এক সপ্তাহে নিহত ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
মণিরামপুরে সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপার নিহত হয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলো সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খলশি গ্রামের আইয়ুব খন্দকারের ছেলে ট্রাক চালক রাজু আহমেদ এবং সোনাবাড়িয়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে হেলপার এরফান হোসেন। এ নিয়ে এক সপ্তাহে মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় নিহত হলো পাঁচজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে মাছের খাদ্য বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১২- ৪৩৩৯) রোববার রাতে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসে। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ন্ত্রন হারিয়ে মণিরামপুর ফিলিং ষ্টেশনের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের ক্যাবিন দুড়ড়ে মুচড়ে পড়ে। ক্যাবিনের মধ্যেই চালক ও হেলাপারের মৃত্যু হয়। পেছন থেকে ধাক্কা দেওয়ার পর সামনের ট্রাকটি একটি বৈদু্যুতিক লাইনের খুটি ভেঙ্গে সামনের দোকানের ভেতর ঢুকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুৃলিশ গিয়ে দুমড়ে মুচড়ে পড়া ক্যাবিন কেটে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে। মনিরামপুর থানার অফিসার ইনচাজর্ (ওসি) বাবলুর রহমান খান জানান, ধারনা করা হচ্ছে চলন্ত অবস্থায় চালকের তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনা হয়েছে। তিনি জানান,পরে রেকারের মাধ্যমে ট্রাক দুুিট উদ্ধার করা হয়েছে। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি।
উল্লেখ্য  গত সোমবার দুপুর দুইটার দিকে মনিরামপুর সরকারি কলেজের দক্ষিণপাশে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয় ভ্যানযাত্রী মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত আবুল খায়ের দফাদারের ছেলে নাজমুল হোসেন এবং গাইবান্ধা জেলার সাঘাট উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে রতন মিয়া।
মঙ্গলবার বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কাঠ ব্যবসায়ী তারিক হোসেন মোটরসাইকেল চালিয়ে মনিরামপুরে আসার সময় চালকিডাঙ্গা বাজারের পাশে পৌছুলে পিছন থেকে চুকনগরগামী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তারিক হোসেন মনিরামপুর পৌরশহরের গাংড়া মোল্যাপাড়া এলাকার ব্যবসায়ী ইসমাইল হোসেনের বড় ছেলে।

নূরুল হক
মণিরামপুর, যশোর।
মোবাইল-০১৭২১৩৯০২০৮
তারিখ-১৪/০৭/২০২৫ইং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট