1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

জমি নিয়ে সংঘর্ষে বড়ভাই বিএনপি নেতার মৃত্যু, ছোটভাইসহ আটক ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধি:

মণিরামপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উপজেলার ডুমুরখালি গ্রামে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মান্নান ও তার ছোট ভাই আবদুল হান্নানের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত: পাঁচজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত আব্দুল মান্নান ও তার স্ত্রী অজিফা খাতুন ফুলির অবস্থার অবনতি হলে তাদেরক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাতে আবদুল মান্নানের মৃত্যু হয়। এ দিকে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আহত ছোটভাই আবদুল হান্নানসহ তিনজনকে আটক করে। তারা এখন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসী পুলিশ ও হরিহরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম জানান, উপজেলার ডুমুরখালি গ্রামের মৃত ইজাহার আলী মোড়লের বড় ছেলে নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মান্নান এবং ছোট ভাই আবদুল হান্নানের মধ্যে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর দেড়টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। অভিযোগ রয়েছে এক পর্যায়ে ছোটভাই আবদুল হান্নান ধারালো দা দিয়ে বড় ভাই মান্নানের মাথায় উপুর্যপুরি কুপিয়ে আহত করে। এসময় ঠেকাতে আসলে মান্নানের স্ত্রী অজিফা খাতুন ফুলিকেও কুপিয়ে রক্তার্থ করে। পরবর্তিতে দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের আবদুল মান্নান, অজিফা, আবদুল হান্নান, রহমতউল্লাহসহ অন্তত: পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে অবস্থার অবনতি হলে আব্দুল মান্নান ও তার স্ত্রী অজিফা খাতুন ফুলিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাতে আবদুল মান্নানের মৃত্যু হয়। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় নিহতের মেয়ে সুমাইয়া খাতুন বাদি হয়ে হান্নানসহ তিন জনের নাম উল্লেখসহ মামলা করেন। পুলিশ ইতিমধ্যে আসামি আবদুল হান্নান, রেশমা খাতুন ও রহমত উল্লাহকে আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট