1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ পবিত্র শবে বরাত: ক্ষমা, রহমত ও মুক্তির মহিমান্বিত রাত তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচার থানায় জিডি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমকে তথ্য প্রতিবেদক হিসাবে সম্পৃক্ত করায় তিনি বাদী হয়ে কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন,যার নম্বর ৫২০। জিডিতে তিনি উল্লেখ করেন,সম্প্রতি প্রতিদিনের খবর নামের একটি ফেসবুক পেজ থেকে খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাঃড মোমরেজুল ইসলাম কে জড়িয়ে একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। এতে তার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। উক্ত অজ্ঞাতনামা ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা সহ ভবিষ্যৎ সাধারণ ডায়েরী ভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি। এ বিষয়ে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সাংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতার কণ্ঠরোধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করছি। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম বলেন, এ্যাডঃ মোমরেজুল ইসলাম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার নামে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন নিঃসন্দেহে নিন্দনীয়। আমাকে প্রতিবেদক বানিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করা হয়েছে। সেই কারণে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় জিডি করেছি। এ ব্যাপারে কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জি এম ইমদাদুল বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট