1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

যারা জুলাইয়ের শহীদদের কথা সংবিধানে রাখতে চায়না, তারা মুজিববাদের নতুন পাহারাদার : নাহিদ

মিরু হাসান বাপ্পি (বগুড়া সংবাদদাতা)
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

মিরু হাসান বাপ্পি স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগে গণহত্যার বিচার এবং সংষ্কার তারপর জাতীয় নির্বাচন হতে হবে। যারা এই জুলাইয়ের কথা ও যারা জুলাইয়ের শহীদদের কথা সংবিধানে রাখতে চায়না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। তাদের নতুন পাহারাদারকেউ স্থান দেওয়া হবে না।

শনিবার (৫ জুলাই) বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে সমাবেশে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মুক্ত মঞ্চে আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ৫৪ বছর পর দেশের মানুষের সামনে নতুন বিকল্প রাজনৈতিক শক্তিকে খুঁজে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজদের দিয়ে আমরা আর পুরনো রাজনৈতিক খেলা খেলতে চাই না। আমরা নতুন রাজনৈতিক খেলা খেলতে এসেছি।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামীলীগের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ পেয়েছি তা আর নতুন করে অন্যকোন ফ্যাসিবাদী ও চাঁদাবাজদের হাতে ছেড়ে দেওয়া হবে না৷ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে এনসিপি প্রতিরোধ করবে। আগামীর বাংলাদেশে এনসিপিকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এবং আমরা সংসদের দখল নিব। তিনি মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়নের দাবির কথাও তুলে ধরেন।

এনসিপি’র অপর নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি নতুন সংবিধান লেখার দাবি জানিয়ে পি আর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালুর দাবিও জানান। তিনি বলেন, পি আর পদ্ধতি চালু হলে দেশে স্বৈরতন্ত্রের মুলোৎপাটন করা সম্ভব হবে। তিনি আগামী ৩ আগস্ট ঢাকায় এসসিপি’র সমাবেশে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, ৩ আগস্ট জাতির সামনে নতুন ঘোষণাপত্র দেওয়া হবে। পথসভায় এনসিপি’র নেতৃবৃন্দ নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে দলটির স্থানীয় নেতাকে পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে বগুড়াবাসীর সমস্যাগুলো তাদের অবহিত করার পরামর্শ দেন।

অন্যান্যের মধ্যে এসসিপির সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়াররি, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজি আলম বক্তৃতা করেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন, এনসিপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক-সামান্তা শারমিন, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনীম জারা।

এর আগে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহরের বনানী এলাকায় পর্যটন মোটেলে জুলাই গণঅভ্যুত্থানে বগুড়ায় শহীদ ১৬টি পরিবারের সদস্য এবং আহতদের সঙ্গে কথা বলেন। পরে দুপুর ১২টার কিছু আগে তারা শহরের কলোনী এলাকায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে থেকে পূর্ব ঘোষিত পদযাত্রায় অংশ নেন।

দেশ গড়তে জুলাই পদযাত্রা শিরোনামে ওই কর্মসূচীতে এনসিপির স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সংগঠনটির ছাত্র, যুব এবং শ্রমিক শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। প্রায় ৪ কিলোমিটার পথ মিছিলসহ হেঁটে আসতে এক ঘন্টা সময় লাগে। পদযাত্রার কারণে শহরের দক্ষিণ অংশে ব্যাপক যানজট তৈরি হয়। দুপুরে আধাঘন্টার পথসভা শেষে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ জয়পুয়রহাটের উদ্দেশ্যে রওনা হন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট