1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বগুড়ায় অপহৃত ৩ শিক্ষার্থী উদ্ধার, দেশীয় অস্ত্রসহ চারজন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার
বগুড়া শহরে তিন শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। অভিযানে অপহৃত শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বগুড়া সদর সেনা ক্যাম্পের এ তথ্য নিশ্চিত করেন ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ। নিরাপত্তার স্বার্থে তিন শিক্ষার্থীর পরিচয় গোপন রাখা হয়েছে।

বৃহস্পতিবার বগুড়া শহরের মালতিনগর এলাকায় তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল কথিত কিশোর গ্যাং। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে সেনাবাহিনীর টহল দল। রাতে মালতিনগর মহল্লায় অভিযান চালানো হয়। সেনা তৎপরতায় উদ্ধার হয় অপহৃত তিন শিক্ষার্থী। হাতেনাতে ধরা পড়ে সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর চার সদস্য।

অপহরণের ঘটনায় জড়িত ও আটককৃতরা- শহরের মালতিনগর মহল্লার আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাইম (২৭) এবং মেহেদী হাসান (২৩)।

তাদের হেফাজত থেকে ৮টি ধারালো দেশীয় অস্ত্র, তিনটি নন-জুডিশিয়াল (ফাঁকা) স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি ব্যাংক চেক, একটি কম্পিউটার সেট, ১৩টি সিম কার্ড, বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়। সেনাবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় অপহরণ পরিস্থিতির অবসান ঘটে। আটককৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট