1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

সাতক্ষীরা দেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলা, আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

মোঃ রিয়াজুল ইসলাম আলম

সাতক্ষীরা জেলার দেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ঐ কলেজ শিক্ষার্থী নিজেই। এ মামলায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। আটককৃতের নাম জুলফিকার মোড়ল জিসান (১৮)। সে দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে। ভুক্তভোগী উপজেলার বহেরা গ্রামের সাইফুল ইসলামের কলেজ পড়ুয়া কন্যার দায়ের করা দেবহাটা থানার মামলার এজাহার মতে জানা গেছে, বিবাদী জুলফিকার মোড়ল জিসানের সাথে বাদীনির প্রায় আট মাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে উক্ত বিবাদীর সাথে তার মাঝে মাঝে ব্যক্তিগত ছবি আদান প্রদান হতো। উক্ত বিবাদীর সহিত প্রেমের সম্পর্কের জের ধরে তাদের দুজনের মধ্যে বিভিন্ন সময়ে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পার্কের দক্ষিণ পশ্চিম দিকের কর্নারে বাগানের মধ্যে একাধিকবার শারিরীক সম্পর্ক গড়ে ওঠে এবং বিবাদী তাদের মধ্যকার শারিরীক সম্পর্কের ভিডিও চিত্র বিবাদী নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ধারন করে। গত ২৫/০৩/২০২৫ ইং তারিখে তাকে বিয়ে করার কথা থাকলেও বিবাদী বিয়ে না করে তালবাহানা করে। ইতিমধ্যে বাদিনী অন্তসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি বিবাদীকে জানানোর পরে গত ইং ০৭/০৪/২০২৫ তারিখে উক্ত বিবাদী তার মোবাইলে ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ দেয় এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। গত ইং ২৯/০৬/২৫ তারিখ সকাল অনুমান ১১ টার সময় উক্ত স্থানে পুনরায় তাদের মধ্যে শারিরীক সম্পর্ক করার সময় তার ইচ্ছার বিরুদ্ধে আবারও ভিডিও চিত্র ধারণ করে। বাদিনী বিবাদীকে বিয়ের কথা বললে সে বিয়ে করবে না বলে জানায় এবং সে যদি কাউকে কিছু বলে তাহলে উক্ত ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। পরবর্তীতে বাদিনী কোন উপায় না পেয়ে তার পরিবারকে বিষয়টি জানাই এবং তাদের পরামর্শে থানায় মামলা দায়ের করে। যার দেবহাটা থানার মামলা নং-০৪, তাং- ০৩/০৭/২৫ ইং। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা ও আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট