1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

কলারোয়ায় কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস- ২০২৫ অনুষ্টিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

জাহিদুল ইসলাম ( জাহিদ) কৃষি ও কৃষকের উন্নয়নসহ নানান সময়োপযোগী ও যুগোযোগী বিষয়াদি নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, পার্টনার প্রোগ্রাম খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াত আমির মাস্টার মাওলানা কামরুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।
কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কবিরুল ইসলাম।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ খাঁন, কলারোয়া সরকারি কলেজের প্রভাষক অনিক কুমার ঘোষ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ জিয়াউল হক জিয়া। অর্ধ শতাধিক কৃষক-কৃষাণী ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

২০২৪২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ওই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বক্তারা পার্টনার প্রোগ্রামের সহযোগিতায় আম গাছ পরিচর্যা, আমের ফলন বৃদ্ধি ও অন্যান্য কৃষি বিষয়ক সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনা ব্যক্ত করেন।

অনুষ্ঠানস্থলে জিএপি (গ্যাপ) ফসল কর্নার, জৈব বালাইনাশক কর্নার, কৃষক সেবা কেন্দ্র, জিএপি (গ্যাপ) প্রদর্শনী প্লটের রেপ্লিকা তুলে ধরা হয়। এর মাধ্যমে কৃষি-কৃষকের উন্নয়ন ও ফসলের ফলন বৃদ্ধিতে যুগোপযোগী নানান কৃষি বিষয়াদি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয় ২০২৪-২৫ অর্থবছরে পিএসএফের ধরণে আমন, বোরো, আউশ, গম, তেল, ডাল, পুষ্টি ও গ্যাপের লক্ষ্যমাত্রা ও অর্জন শতভাগ। প্রশিক্ষণের ধরণে গ্যাপ সার্টিফিকেশন ট্রেনিং ফর ফরমার্সের লক্ষ্যমাত্রা ও অর্জন শতভাগ। ফসল ভিত্তিক প্রদর্শনীতেও লক্ষ্যমাত্র ও অর্জন শতভাগ। এছাড়াও ইউনিয়ন ভিত্তিক বাস্তবায়িত পিএফএস কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান।

এর আগে অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিক উদ্বোধন ও একটি র্যালি বের হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট