1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

সাতক্ষীরায় চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীসহ আটক ৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী:
সাতক্ষীরার পাটকেলঘাটায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (২৮ জুন) দুপুরে পাটকেলঘাটা থানার টিকারামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, খলিষখালি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজীবর রহমান, টিকারামপুর গ্রামের এনামুল হক রানা, তার স্ত্রী মাহমুদা সুলতানা এবং একই গ্রামের হাবিবুল সরদারের ছেলে সোলায়মান।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, ‘জুলাই আন্দোলনের পর থেকে ওই এলাকায় চাঁদাবাজি ও মাদক কার্যক্রম চালিয়ে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ এই চারজনকে আটক করা হয়।’

এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটকের পর আসামিদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট