1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

রাইসকুকারে রান্নার সময় বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল মা-মেয়ের

আজহারুল ইসলাম সাদী (সাতক্ষীরা সংবাদদাতা)
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:

রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার সাত মাস বয়সী কন্যা সন্তানের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ওই নারীর নাম সেতু (৩০) এবং শিশুর নাম আনিশা। তার স্বামীর নাম আওয়াল মেল্যা।

স্থানীয় বাসিন্দারা জানান, নিজের বাড়িতে সকালে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। রাইস কুকারে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। এ সময় তার কোলে থাকা ৭ মাস বয়সী শিশু আনিশাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ওমর ফারুক বলেন, মা ও মেয়েকে ইলেকট্রিক বার্ন হওয়ার পর হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি দুজনই মৃত্যুবরণ করেছেন। তাদের শরীরে একাধিক স্থানে পোড়া চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রাইস কুকার রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট