1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

এশিয়ার ক্ষুদ্রতম মসজিদ শান্তাহারে: ক্ষুদ্র হলেও প্রত্ন নিদর্শন

মিরু হাসান বাপ্পি (বগুড়া সংবাদদাতা)
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার 

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বগুড়ার দুটি প্রাচীন ও ছোট মসজিদ। ইতিহাসের এই নিদর্শন দুটি আজ অনেকটাই পরিত্যক্ত। সেখান থেকে আর মুয়াজ্জিনের আজান শোনা যায় না। মসজিদ দুটিতে সর্বশেষ নামাজ পড়া হয়েছে প্রায় দেড়শ বছর আগে। ধারণা করা হয়, ১৭৭০ থেকে ১৭৯০ সালের মধ্যে মসজিদ দুটি নির্মিত হয়েছিল।

স্থানীয়দের দাবি, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার তারাপুর ও মালশন গ্রামের এ দুটি স্থাপনা এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট মসজিদ। তারাপুর গ্রামে সরেজমিন দেখা যায়, মসজিদে সামান্য উঁচু একটি গম্বুজ রয়েছে। গম্বুজের ওপর আছে একটি মিনার। দেড় ফুট পুরুত্বের দেয়ালে ব্যবহৃত ইটগুলো আকারে খুব ছোট। মসজিদের দরজায় দুটি সুন্দর খিলান আছে। আছে মিম্বর এবং মেহরাব। চুন-সুরকি দিয়ে তৈরি স্থাপনাটি এতটাই পুরোনো যে, প্রথমে দেখে এটি মসজিদ মনে বলে হয় না।

জমিদারি প্রথার সময় আদমদীঘির এ অঞ্চল বিভিন্ন জমিদারের শাসনাধীন ছিল। সে সময় নাটোরের রানী ভবানীর জমিদারি ছিল প্রায় ১২ হাজার ৯৯৯ বর্গমাইলজুড়ে, যার মধ্যে আদমদীঘির বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত ছিল। রানী ভবানীর বাবার বাড়িও আদমদীঘির ছাতিয়ান গ্রামে।

কথিত আছে, তারাপুর গ্রামে তারাবানু নামে একজন মুসলিম নারী বাস করতেন। হিন্দুপ্রধান এলাকা হওয়ার কারণে ওই নারীর ইবাদত-বন্দেগিতে অসুবিধা হতো। তিনি একটি মসজিদ নির্মাণের আবেদন করেছিলেন। কিন্তু স্থানীয় সমাজপতিরা তাতে রাজি হননি। পরে রানী ভবানীর কাছে আবেদন করা হয়। রানী ভবানী তখন ছাতিয়ান গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার উদ্যোগেই পরে একটি মসজিদ নির্মাণ করা হয়।

ক্ষুদ্র এই মসজিদটি প্রস্থে ৯ ফুট, উচ্চতা মিনারসহ ১২ ফুট। মিনারটির ঘের ২৭ ফুট। মসজিদটির মেহরাব এতই ক্ষুদ্র যে, ভেতরে না গেলে চোখে পড়ে না। এর মেহরাবের উচ্চতা সাড়ে ৩ ফুট, প্রস্থ দেড় ফুট। এ ছাড়া দরজার উচ্চতা সাড়ে ৬ ফুট এবং প্রস্থ আড়াই ফুট। সর্বোচ্চ তিনজন এ মসজিদে নামাজ পড়তে পারেন।

মসজিদের এই স্থানটির বর্তমান মালিক ষাটোর্ধ্ব জয়েনুল উদ্দিন প্রামাণিক বলেন, আমার বাবা-দাদাও বলতে পারেননি এই মসজিদ কত পুরোনো। ধারণা করা হয়, মসজিদটির বয়স ৩০০ বছর পেরিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মসজিদটির সামান্য সংস্কার করেছি। সরকারের এ বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অন্যদিকে তারাপুরের এই মসজিদের মতো আরেকটি মসজিদ রয়েছে পাশের মালশন গ্রামে। এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা তারাপুর গ্রামের মসজিদের চেয়ে একটু বড়। নির্মাণশৈলী একই ধরনের। এই মসজিদটি সম্পর্কেও সঠিক ইতিহাস জানা যায় না। এখানে একসঙ্গে পাঁচজন নামাজ আদায় করতে পারেন। এই মসজিদের স্থানটির বর্তমান মালিক আমজাদ হোসেন (৭০) বলেন, আমি দাদার কাছে শুনেছি এই মসজিদটির বয়স ৩০০ বছরের বেশি। মসজিদের অবস্থা খুব জরাজীর্ণ।

মসজিদ দুটি কত আগে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিলেন, কেন এত ছোট ছিল, এসব বিষয়ের সঠিক ইতিহাস আড়ালে থাকলেও ঐতিহাসিক নিদর্শন হিসেবে এ দুটি অনেক গুরুত্ব বহন করে। কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগ এদিকে কোনো নজর দেয়নি কখনো। ভ্রমণপিপাসু ও ইতিহাস অনুসন্ধিৎসু শত শত দর্শনার্থী প্রতিদিন মসজিদ দুটি দেখতে ওই দুই গ্রামে যান। প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদ দুটির তদারক না করলে যে কোনো সময় নষ্ট হতে পারে প্রাচীন এই স্থাপত্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট