1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

মিরু হাসান বাপ্পি (বগুড়া সংবাদদাতা)
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়া গ্রামের শাহাজাহান আলীর ছেলে মুশফিকুর রহমান এবং আশরাফুজ্জামান (ঠিকানা জানা যায়নি)।

আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আফাজ উদ্দিন মন্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মোটরসাইকেলে করে ওই তিনজন বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নওগাঁগামী ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হন।

পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালানোর চেষ্টা করে, তবে পরে সেটি আটক করা সম্ভব হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, “ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট