1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বগুড়ায় অপহরণ করে মুক্তিপণ আদায় ঘটনায় যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন তিনজন

মিরু হাসান বাপ্পি (বগুড়া সংবাদদাতা)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার শাজাহানপুরে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শাজাহানপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-শহরের ফুলতলা এলাকার মৃত কোরবান আলীর ছেলে কামরান মন্ডল শামীম (৩৮), শহরদিঘীর শহিদুল মন্ডলের ছেলে রাকিব মন্ডল (৩২) ও শাজাহানপুরের ডোমনপুকুর এলাকার আবু সাঈদের ছেলে মো. সাকিব (২২)।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, গত ১১ এপ্রিল সকাল ১০টার দিকে মিজানুর রহমান নামে এক ব্যক্তি তার মা-বাবাকে টাকা দেওয়ার জন্য সাড়ে ২৮ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে শাজাহানপুর উপজেলার শাবরুল গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ভাড়া বাড়ি হতে বের হন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে আশেকপুর ইউনিয়নের রানিরহাট বাজারস্হ নাইস টেইলার্স নামে দোকানের সামনে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলযোগে আসা ৮-১০ জন দুর্বৃত্তের কবলে পড়েন।

তারা মোটরসাইকেলের পথরোধ করে তাকে থামায়। এরপর অস্ত্রের মুখে মোটরসাইকেলসহ তাকে অপহরণ করে শাজাহানপুরের নন্দকুল গ্রামে একটি পুকুরের পাশে ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং তাকে  মারপিট করে জখম করে। তার কাছে থাকা সাড়ে ২৮ হাজার টাকা এবং একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সেইসাথে মোবাইল ফোনে তার পরিবারের লোকের কাছ থেকে মুক্তিপণ বাবদ বিকাশে এক লাখ টাকা দাবি করে। এরপর তার পরিবারের লোকজন বিকাশে প্রাথমিক অবস্থায় ১৩ হাজার টাকা মুক্তিপণ দেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট