1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

যশোরের ঝিকরগাছায় মাদ্রাসা শিক্ষার্থী সোহানার ধর্ষণ কারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

শাকিল হোসেন :
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

ঝিকরগাছা প্রতিনিধি শাকিল হোসেনযশোরের ঝিকরগাছার নাভারন ইউনিয়নের বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সোহানাকে তারই আপন ফুফাতো ভাই নয়ন (১৯) কতৃক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসীর ব্যানারে সোমবার (১৬ জুন) সকাল ১০টায় মাদ্রাসা সংলগ্ন বায়সা বাজারে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার কবির হোসেন।

মানববন্ধনে ধর্ষণ ও হত্যার শিকার সোহানার পিতা আব্দুল জলিল বলেন, এই ঘটনার সাথে আমার পরিবারের আরও কেউ যদি জড়িত থাকে তবে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেক, অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিলন, মাস্টার মনিরুজ্জামান, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, ডাঃ ইবাদ আলী, বায়সা বাজার কমিটির সভাপতি মোরশেদ আলম,স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী বিশ্বাস, গ্রামবাসি তরিকুল ইসলাম, জুয়েল রানা, জুলফিকার আলী, নাহিদ হাসান প্রমুখ।

এসময় মাদরাসার শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার জনগন, ব্যবসায়ী সহ ধর্ষকের ফাঁসি চেয়ে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন ঝিকরগাছার ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া, আশার আলো, বায়সা বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট