1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার: সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে শিক্ষক মুক্ত

মিরু হাসান বাপ্পি (বগুড়া সংবাদদাতা)
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

সেনাবাহিনী ও র‌্যাবের কৌশলী ও দ্রুত পদক্ষেপে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার হলেন কমরউদ্দিন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব গোলাম রব্বানী।

জানা যায়, বগুড়া শহরের কামারপাড়া এলাকায় জনাব গোলাম রব্বানীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে অপহরণকারীরা তার পরিবারের নিকট ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনা জানার পরপরই বগুড়া সদর সেনা ক্যাম্প ও র‌্যাবের একটি যৌথ টহল দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে।

যৌথ টহল দল ঘটনাস্থলের নিকট পৌঁছালে অপহরণকারীরা ভিকটিমকে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত শিক্ষক গোলাম রব্বানী বর্তমানে নিজ বাসায় নিরাপদে অবস্থান করছেন।

এই সময়োপযোগী ও কার্যকর অভিযানের জন্য বগুড়ার সাধারণ জনগণ সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ টহল দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য, অপহরণকারীদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ টহল দল অভিযান অব্যাহত রেখেছে।।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট