1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

নওগাঁয় ছেলের মারপিটে মা-বাবাসহ দুই বোন আহত

মিরু হাসান বাপ্পি (বগুড়া সংবাদদাতা)
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার 

নওগাঁর পোরশায় মসজিদের ইমাম ছেলের মারপিটে মা, বাবা ও দুই বোনসহ চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিশা সরদার পাড়া গ্রামে। আহতরা হলেন একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শামসুদ্দিন (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৪৫), দুই মেয়ে মর্জিনা(৩৫) ও শামসুন্নাহার (২৮)।

আহতদের মধ্যে শামসুদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর তিনজনকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ভর্তি করা হয়েছে। আহতদের শামসুদ্দিনের ছেলে মসজিদের ইমাম হাফেজ সোহেল রানা(২৬), তার ভাই মঞ্জুরুল (৪০) ও মঞ্জুরুলের স্ত্রী নাসিরিন(৩০) এবং ভগ্নিপতি ছবির উদ্দিনের ছেলে মিলন (৪৫) মারপিট করেছেন বলে জানাগেছে।

এব্যাপারে চারজনকে আসামী করে শনিবার পোরশা থানায় একটি মামলা করেছেন আহত শামসুদ্দিনের জামাই শরিফুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে থানা পুলিশ সোহেল রানা, মঞ্জুরুল ও মিলনকে তাদের নিজনিজ বাড়ি থেকে আটক করেছেন। অপর আসামী নাসরিন পলাতক রয়েছে বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই গাউছুল আজম জানান, আসামী চারজনের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে এবং শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

পলাতক আসামী নাসরিনকে ধরার চেষ্ঠা চলছে বলে তিনি জানান। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট