1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বগুড়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক মিশু গ্রেফতার

মিরু হাসান বাপ্পি (বগুড়া সংবাদদাতা)
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়া সারিয়াকান্দিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক মশিউর রহমান (ওরফে) মিশু (২৫) কে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।

গত বুধবার রাতে পুলিশ ধর্ষক মিশুকে গ্রেফতার করা হয়েছে, বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ বিষয়ে গত মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে, সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করে করেছ। মামলা সূত্রে জানা যায়, ধর্ষক মিশু সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি এলাকার শাজাহান আলী ও সাজেদা আক্তার দম্পত্তির পুত্র।

মিশু বর্তমানে সারিয়াকান্দি মন্ডলবাড়ী, থানা বাউন্ডারীর পূর্ব পাশে সেতু’র বাড়িতে ভাড়া থাকে। সারিয়াকান্দি শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের গনিত বিষয়ে খন্ডকালীন শিক্ষক। মিশুর সাথে ২০২৪ সাল নিউ কারিকুলাম প্রশিক্ষণ কোর্সে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুক্তভোগী ছাত্রীর বাবার পরিচয় হয়। মিশু তার ভাড়া বাসায় গনিত ও বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়ায়। বিগত ০৩ মাস পূর্বে মেয়েকে মিশুর কাছে সকাল ৭-৯ টার ব্যাচে প্রাইভেট পড়ার জন্য পাঠান মেয়েটির বাবা।

প্রাইভেটে দেওয়ার কয়েকদিন পর থেকেই মিশু সুযোগ পেলেই,বিভিন্ন অঙ্গ ভঙ্গীর মাধ্যমে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও নানা প্রকার প্রলোভন দেখাতো। ব্যাচের ছাত্র-ছাত্রীদের পড়া শেষে ছেড়ে দিলেও ওই শিক্ষার্থীকে বেশি পড়া দিয়ে বিলম্বে প্রাইভেট হতে ছাড়তো মিশু।

মিশু শিক্ষক হওয়ার কারণে ছাত্রীটি লজ্জায় ও সম্মানের কথা ভেবে বিষয়টি গোপন রেখে প্রাইভেট পড়তে থাকে। এমতাবস্থায় গত ৫ জুন সকালে ওই ছাত্রী প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে অন্যান্য ছাত্র-ছাত্রীদের পড়া শেষ করে ছেড়ে দিলেও ভুক্তভোগী ছাত্রীকে বেশি পড়া দিয়ে আটকে রাখে মিশু। ছাত্র-ছাত্রীরা চলে গেলে ভুক্তভোগী ছাত্রীকে একা পেয়ে ৫ জুন সকাল আনুমানিক ৯ টা ১৫ মিনিটে মিশুর ভাড়া বাসার দক্ষিন পাশে প্রাইভেট পড়ানো ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে মিশু।

এরপর মিশু ভুক্তভোগীর হাত ধরে তার উত্তর পাশের শয়ন কক্ষে নিয়ে হত্যার ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের কথা বাবা মাকে জানালে বাবাসহ ছাত্রীকে কুপিয়ে প্রাণে শেষ করে ফেলার হুমকিও দেয় ধর্ষক মশিউর রহমান (ওরফে) মিশু।

ভুক্তভোগী ছাত্রী ভয়ে পরিবারের কারো কাছে প্রকাশ না করলেও অবশেষে তার মায়ের কাছে ঘটনাটি প্রকাশ করে ও তার বাবা সারিয়াকান্দি থানায় ধর্ষক মিশুকে আসামী করে মামলা দায়ের করেন।

সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন , ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় আসামী মিশুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট