1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

কালিগঞ্জে ডোবা’র পানিতে পড়ে শিশুর মৃত্যু

আজহারুল ইসলাম সাদী (সাতক্ষীরা সংবাদদাতা)
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে পানি ভর্তি ডোবায় পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে ঘটে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটছে। শিশুটির পিতা মিজানুর রহমান গাজী এ সময় ঘুমিয়ে ছিলেন, আর মা ছিলেন গোয়ালঘরে কাজে ব্যস্ত। এ সুযোগে শিশু রোহান খেলতে খেলতে পড়ে যায় টিউবওয়েলের পাশে থাকা নোংরা ও দুর্গন্ধযুক্ত ডোবাটিতে।

পারিবারিক সুত্রে জানা যায়, কাজ শেষে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা শিশুটিকে ডোবার মধ্য ভেসে থাকতে দেখে, সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

শিশুটির করুণ মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলেন, বাড়ির আঙিনায় এমন খোলা ও নোংরা ডোবা রাখা মারাত্মক অসতর্কতার পরিচায়ক। এ ঘটনায় অনেকেই নিজেদের অশ্রু সংবরণ করতে পারেননি।

স্থানীয় সচেতন মহল বলছেন, এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ঘরের আঙিনা থেকে শুরু করে চারপাশের পরিবেশ ঝুঁকিমুক্ত রাখতে জরুরি পদক্ষেপ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট