1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

কয়েক দিনের প্রচন্ড গরমে সাধারণ মানুষ যখন নাভিশ্বাস, হঠাৎ করেই নেমে এলো বৃষ্টি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা ,পশ্চিমবঙ্গ

আজ ১২ই জুন বৃহস্পতিবার, ঠিক দুপুর আড়াইটা নাগাদ, হঠাৎ কালো অন্ধকার করে মুষলধারে নেমে এলো বৃষ্টি, চারিদিকে অন্ধকার, অন্ধকার ওরে বৃষ্টি হওয়ার ফলে ফলে সমস্ত গাড়িচালকরা হেড লাইট জ্বালাতে বাধ্য হয়। বৃষ্টির মধ্যেও সাধারণ মানুষের পারাপার হতেও অসুবিধে হয়েছে। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয় ছিল।

কয়েকদিন যাবৎ প্রচন্ড গরমে সাধারণ মানুষের অবস্থা কঠিন হয়ে উঠেছিল, তাই বেরোনো দুর্দায় হয়ে পড়েছিল, বেলা ১১ টার পরে সাধারণ মানুষ রাস্তায় বেরোতে পারছিল না, রাস্তাঘাট ও দোকানপাট প্রায় শুনশান, সারাদিন দোকানদারদের বেচাকেনা বন্ধ হওয়ার মুখে, আজব বেলা আড়াইটা পর্যন্ত একইভাবে গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে পড়েছিল। কিন্তু কোনরকম মেঘাচ্ছন্ন না হয়েও, দুপুর আড়াইটা নাগাদ, হঠাৎ করে কালো মেঘ জমে মুষলধারে বৃষ্টি নামে, বৃষ্টির ফলে যাত্রীরা এদিক-ওদিক ছুটতে শুরু করে এমনকি মেট্রো স্টেশন এর মুখে ভিড় জমাতে থাকে। অনেকে গাড়ি ধরার জন্য স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন, কিন্তু বৃষ্টি হওয়ার ফলে তাহাদের কেউ অপেক্ষা করতে হয় এবং ছোটাছুটি করতেও দেখা যায়।

তবে বৃষ্টির ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও, পরমুহূর্তে আরো গুমোট গরম দেখা দেয়, সাধারণ মানুষের শরীরে অস্বস্তি আরো বাড়ে। সাধারণ মানুষেরা বলেন, সমস্ত জায়গায় বৃষ্টি না হওয়ার ফলে গরমের চাপটা আরো বেশি হয়, বৃষ্টিটা যেখানে সেখানে হচ্ছে, এবং বেশি বৃষ্টি না হওয়ার ফলে নিচে থেকে তাপমাত্রা আরও বেশি উঠতে শুরু করেছে। এমন কি গরমের ফলে বাসে যাত্রীসংখ্যাও অনেক কমে গেছে, কোন বাসে ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে যাতায়াত করতে হয়। শুধু তাই নয়, ওলা, উবের এবং স্কুটির ড্রাইভারেরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে, প্যাসেঞ্জার না পাওয়ায়, তাহারা বলেন গরমে প্যাসেঞ্জারের সংখ্যা কমে যাওয়ায়, আমাদের অবস্থা খুব খারাপ, দুপুরে খাওয়ার পয়সা উঠে না। তবুও আমাদেরকে জনসাধারণের সেবা দিতে হবে। বৃষ্টির মধ্যে প্রশাসনের অফিসারেরা ব্যস্ততম রাস্তা সামলাতে হিমশিম খাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট