1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বগুড়ায় বিনামূল্যে প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করলো বাংলাদেশ সেনাবাহিনী

মিরু হাসান বাপ্পি (বগুড়া সংবাদদাতা)
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, বগুড়া সংবাদদাতা : 
বগুড়া সদর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একদিনের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
১১ পদাতিক ডিভিশনের আয়োজনে চিকিৎসা ক্যাম্পে প্রায় দেড় হাজার বিভিন্ন বয়সের নারী পুরুষ রোগী চিকিৎসাসেবা গ্রহন করেন। এসময় ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বাংলাদেশ সেনাবাহীনির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় রোববার এই বিদ্যালয় প্রাঙ্গনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই চিকিৎসাসেবা কার্যক্রম চলে। সেখানে মেডিসিন, প্রসূতিরোগ, নাক-কান-গলা, চক্ষু ও দন্ত রোগের চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন রোগের ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়াও চক্ষু রোগী সেবার অংশ হিসেবে ৭ জনকে চোখের ছানি অপারেশনের জন্য রেজিস্টার্ড করা হয়, যাদেরকে পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হবে।
তারা আরো জানান, বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে এবং ১১পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
তারা জানান, বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এবং অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা চলমান রাখার প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট