1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বগুড়ায় চাকুরিজীবী যুবককে ছুরিকাঘাতে হত্যা

মিরু হাসান বাপ্পি (বগুড়া সংবাদদাতা)
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে বেসরকারি চাকুরিজীবী এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ১ জুন রাত ১১টা থেকে ২ জুন রাত ১২টা ১০ মিনিটের মধ্যে যে কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম সাইফুল ইসলাম (২২)। চট্টগ্রামের পটিয়া উপজেলার বাকখাইন গ্রামের বাসিন্দা। তিনি শাজাহানপুরের গন্ডগ্রামে জনৈক ওসমান আলীর বাড়িতে ভাড়া থাকতেন এবং প্রায় পাঁচ বছর ধরে এএইচ খাঁন কোম্পানি লিমিটেডে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ১ জুন রাতে পেপসি কোম্পানির কার্যালয় থেকে বেরিয়ে সাইফুল রওনা দেন গন্ডগ্রামে নিজের ভাড়া বাসায় ফেরার জন্য। পথে গন্ডগ্রাম হর্টিকালচার নার্সারির পাশে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে পূর্বপরিকল্পিতভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একজন রিকশাচালক রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ২ জুন রাত ১২টা ১০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরদিন ৩ জুন শাজাহানপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নম্বর-০৮, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি) রুজু করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট