1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

নাভারণ- মুন্সিগঞ্জ ব্রডগেজ রেলপথ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি

আজহারুল ইসলাম সাদী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৬৪৬ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

নাভারণ-মুন্সিগঞ্জ ব্রডগেজ রেলপথ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে, মানববন্ধনে সভাপতিত্ব করেন রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা ও ডুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. ওসমান আলী। সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সংগঠক নাহিদ হাসান।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন ও বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন নাভারণ- মুন্সিগঞ্জ ব্রডগেজ রেলপথের অনুমোদন দেওয়া হলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। এই অবস্থায় আমরা চরমভাবে উদ্বিগ্ন।”

আগামী ২৩ জুনের মধ্যে রেলপথ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর মেয়র তাশকিন আহম্মেদ চিশতি, শহর জামায়াতের নায়েবে আমীর ও সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু, শহর সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা সহ-সভাপতি আবু সাইদ বিশ্বাস, পাবলিক লাইব্রেরির সেক্রেটারি কামরুজ্জামান রাসেল, জাগপার কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী এবং রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মো. আব্দুর রহিম।

আরো বক্তব্য রাখেন রেল আন্দোলনের অন্যতম আহ্বায়ক সাদিকুর রহমান, নাজমুল হোসেন রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শারাফাত হোসেন, সংগঠক আল ইমরান ইমু, মো. নুরুন্নবী, আব্দুল্লাহ আল মাসুদ, মুজাহিদ বিন ফিরোজ, নাঈম হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট