1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

নুরুল হক মনিরামপুর (যশোর) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নুরুল হক, মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
‘তামাক নয়, খাদ্য ফলান’-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের সাথে যশোরের মণিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে সরকারী নির্দেশনা মোতাবেক দিবসটি পালিত হয়। মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুমের সভাপতিত্বে দিবসটির আলোচনা সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (তদন্ত) বদরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, মণিরামপুর সরকারী পাইলট স্কুলের সহকারী শিক্ষক প্রনয় বিশ্বাস, সাংবাদিক আসাদুজ্জামান রয়েল প্রমুখ। মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মুহিব বুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মহিউল ইসলাম প্রমুখ। এ ছাড়া বিশ্ব তামাক দিবস উপলক্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ‘ধুমপানে বিষপান’ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম হন, মণিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অরণ্য রায়, দ্বিতীয় নেঙ্গুড়াহাট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির রওজাতুল জান্নাত এবং তৃতীয় হন , মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ফাইজা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট